কলকাতা

Kasba Gangrape: ৭ ঘণ্টার রোমহর্ষক সিসিটিভি ফুটেজে ভয়াবহতা স্পষ্ট

A shocking incident at a South Kolkata law college reveals brutal gang rape caught on 7-hour CCTV footage.

Truth Of Bengal: ২০২৪-এ আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংসতার কথা এখনও ভোলেনি কেউ। তারই মাঝে দক্ষিণ কলকাতা ল কলেজের গণধর্ষণের ঘটনায় বিস্মৃত পশ্চিমবঙ্গ সহ ভারত (Kasba Gangrape)। ক্যাম্পাসের ভিতরে দ্বার ধর্ষিত হয় আইন-এর ছাত্রী। এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তা রীতিমত হাড়হিম করার মতোই।

[আরও পড়ুন: Madan Mitra: “আমি দুঃখিত, ক্ষমা চাইছি” শোকজের জবাব মদনের]

আইনের ছাত্রীর লিখিত অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করার জন্যই তাঁর ওপর নৃশংস পাশবিক অত্যাচার করেছে ওই কলেজের প্রাক্তনী মনোজিত ও তার দুই সঙ্গী, সঙ্গী দু’জন কলেজের বর্তমান ছাত্র (Kasba Gangrape)।

FB POST: https://www.facebook.com/share/v/18t8ZHR877/

দীর্ঘ ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজে সপ্ষ্ট দেখা যাচ্ছে, আইনের ছাত্রীর ওপর কীভাবে অমানবিক, পাশবিক অত্যাচার করা হয়েছে। কীভাবে তাঁকে জোর করে টানতে টানতে কলেজের গার্ড রুমে নিয়ে গিয়েছে অভিযুক্ত তাও দেখা যাচ্ছে। নির্যাতিতাকে যে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়েছে তা মেডিকেল রিপোর্টে প্রমানিত হয়েছে। রিপোর্টে অপরাধের ভয়াবহতা স্পষ্ট উঠে এসেছে (Kasba Gangrape)।

Related Articles