কলকাতা

Kali Puja 2025: কালীপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

জানবাজার, গিরিশ পার্ক সহ একাধিক পুজোর উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী।

জয় চক্রবর্তী: দুর্গাপুজোর পর প্রতিবছরের মত এবার কালীপুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানবাজার, গিরিশ পার্ক সহ একাধিক পুজোর উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রীতির বার্তাও দেবেন উদ্বোধনী মঞ্চ থেকে। সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন উত্তরবঙ্গে ছিলেন। সমস্ত কাজ নিজেই মনিটরিং করেছেন। সেই বিষয়টাও উঠে আসতে পারে উদ্বোধনী মঞ্চে।

পাশাপাশি কালীপুজোকে সামনে রেখে শুক্রবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ । সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কালী পুজোয় বাজি বা পটকা ফাটানো থেকে শুরু করে বিসর্জন প্রক্রিয়া নিয়ে আলোচনা।

Related Articles