কালীপুজোর দিনগুলি কেমন যাবে? আবহাওয়া দফতরের বিশেষ পূর্বাভাস
বিশেষ করে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Truth Of Bengal: বর্ষা বিদায় নিয়েছে হলেও বঙ্গের আকাশে এখনও কালো মেঘের সঙ্কেত স্পষ্ট। মৌসুমি বায়ুর ক্ষয়-ক্ষতি ঘটার সঙ্গে সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাস প্রবেশ শুরু করেছে। এই ঠান্ডা বায়ুর সঙ্গে পূবালি বাতাসের জলীয়বাষ্পের সংঘর্ষের ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যা আকাশকে মুখাভাবে মেঘলা রেখেছে। ভোরের হেমন্তের ঠাণ্ডা আমেজ রবিবার আর অনুভূত হচ্ছে না।
রবিবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী চার জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।
সোমবারও আবহাওয়া প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে যাবে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। ফলে কালীপুজো থেকে ভাইফোঁটার উৎসবমুখর সময়ে কোন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা দিতে পারে। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে হেমন্তের মনোরম আমেজও ফিরে আসবে।
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাগুলোতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিস্থিতি উন্নতির পথে যাবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ সরিয়ে ঝলমলে রোদ দেখা দিতে পারে, তবে ভোরের দিকে কিছু কিছু স্থানে কুয়াশা থাকতে পারে।






