কলকাতা

Samik Bhattacharya: হঠাৎ অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য! কী হয়েছে নেতার?

সোমবার সকালেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Truth of Bengal: আচমকা অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সকালেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু শারীরিক পরীক্ষার পরই তাঁর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে (Samik Bhattacharya)।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর বাষট্টির শমীক ভট্টাচার্য। সাধারণ ওষুধেও তাঁর জ্বর কমেনি। অসুস্থ শরীর নিয়েই তিনি বেশ কিছু দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। কিন্তু সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দুর্বলতা বাড়তে শুরু করায় আর বাড়িতে ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় (Samik Bhattacharya)।

বর্তমানে শমীক ভট্টাচার্য চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হবে। একইসঙ্গে তাঁর রুটিন চেকআপও চলবে। এই সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই তাঁর শারীরিক পরিস্থিতির সম্পূর্ণ চিত্র বোঝা যাবে এবং সেই অনুযায়ী চিকিৎসার পরবর্তী ধাপ স্থির করা হবে (Samik Bhattacharya)।

 

Related Articles