কলকাতা

Election Commission: নির্বাচনী আধিকারিকের অফিস হবে স্বতন্ত্র, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

স্বাধীন হলে রাজ্যের ওপর আর্থিকভাবে এবং নির্বাচনী কর্মী নিয়োগের ব্যাপারে নির্ভরশীলতা আর থাকবে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের।

Truth of Bengal: জয় চক্রবর্তী: SIR নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে তার আগেই নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কে স্বতন্ত্র করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য সচিবকে। এনিয়ে চিঠি ইতিমধ্যেই পৌঁছেছে নবান্নে। নবান্নকে নির্দেশ নির্বাচন কমিশনের। ( Election Commission)

[আরও পড়ুনঃ Mamata Banerjee: ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ জন সুরাহায় রাজ্যের নয়া প্রকল্প]

২০২৬এর নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কে রাজ্যের ওপর নির্ভরশীলতা যাতে না থাকে তারই উদ্যোগ নিলো নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে দ্রুত স্বাধীন দফতর হিসেবে ঘোষণা করার নির্দেশ নির্বাচন কমিশনের। ( Election Commission)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন সিইও দফতর। স্বাধীন হলে রাজ্যের ওপর আর্থিকভাবে এবং নির্বাচনী কর্মী নিয়োগের ব্যাপারে নির্ভরশীলতা আর থাকবে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। এতে SIR স্বঅধীনভাবে পরিচালনা করতে আর বাধা থাকবে না বলে কমিশন সূত্রের খবর। ( Election Commission)

Related Articles