Mamata Banerjee: ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ জন সুরাহায় রাজ্যের নয়া প্রকল্প
মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন,১০কোটি মানুষ দুয়ারে সরকারে অংশগ্রহণ করেছে।
Truth of Bengal: বিকেন্দ্রীকৃত পথে উন্নয়ন পরিকল্পনা রূপায়ণের মতোই জন- পরিষেবা প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার ভাবনা নিয়েছে রাজ্য সরকার। প্রশাসন মানুষের দরবারে পৌঁছে যেতে বাংলার সরকার চালু করে দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নির্দেশে ২০২১-এ দুয়ারে সরকার প্রকল্প চালু হওয়ায় অসংখ্য সমস্যার সমাধান হয়। লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী,খাদ্যসাথী সহ বহুবিধ প্রকল্পের সুবিধা যাতে নীচের স্তরের মানুষ পায় সেজন্য এই প্রকল্প কার্যকর করা হয় বলে রাজ্য সরকার স্পষ্ট করে।
[আরও পড়ুনঃ Brutal Murder: নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন সেনা কর্মীর]
বাংলার এই অভিনব প্রকল্প,২০২৩এ কেন্দ্রের সেরার শিরোপা আদায় করে নেয়। রাজ্য সরকারের সেই প্রকল্প রাজ্যজুড়ে বিপুল সাড়া ফেলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন,১০কোটি মানুষ দুয়ারে সরকারে অংশগ্রহণ করেছে। ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১০শতাংশ কাজ শেষ করার লক্ষ্যে ডিসেম্বরে চালু হবে দুয়ারে সরকার।(Mamata Banerjee)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
গ্রামের ছোট ছোট সমস্যা মেটাতে ৩টি বুথ নিয়ে এই কর্মসূচি চলবে। ৮হাজার কোটি টাকার ওপর খরচ হবে।ত্রিস্তরীয় পঞ্চায়েতও গ্রামসভা যেমন কাজ করছে তেমন করবে,এর পাশাপাশি মাইক্রো লেভেলে জন-সুরাহায় এই পরিষেবা প্রদান আলাদা গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।কেন্দ্রীয় সরকার ১লক্ষ ৭৫ হাজার টাকা পায় রাজ্য সরকার।বকেয়া টাকা না পেলেও রাজ্য পরিষেবা প্রদানে যে আন্তরিক তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বারবার ‘আত্মনির্ভরতা’র কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি।’’






