বিধানভবনে বিজেপির তাণ্ডব, খোলা চিঠিতে কাকে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতির?
এরই মাঝে শুক্রবার প্রদেশ কংগ্রেসের অফিসে তাণ্ডব চালাল বিজেপি সমর্থকরা।
Truth Of Bengal: সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজ্য রাজনীতিতে প্রতিযোগীতা তুঙ্গে। বারবার বাংলায় সভা করছেন নরেন্দ্র মোদি। বছর পড়ার আগেই তিনি ভোটে জেতার প্রস্তুতি শুরু করেছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এরই মাঝে শুক্রবার প্রদেশ কংগ্রেসের অফিসে তাণ্ডব চালাল বিজেপি সমর্থকরা (Congress-BJP Clash)। তাদের হাতে বিজেপির পতাকা। অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি সহ সেখানে থাকা একাধিক ব্যানার থেকে শুরু করে পোষ্টার ধ্বংশ করেছেন তাঁরা।
কংগ্রেস দফতরে বিজেপির তাণ্ডব! দেখুন সেই ভিডিয়ো pic.twitter.com/90ktZpbyoo
— TOB DIGITAL (@DigitalTob) August 29, 2025
এই ঘটনার পরেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উদ্দেশে খোলা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। চিঠিতে তাঁর নেশায় রয়েছেন বিজেপির রাকেশ সিং। কী বলেছেন তিনি চিঠিতে?
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে খোলা চিঠি
———————————–
শমীক বাবু,
আপনাকে ব্যক্তিগত জীবনে রুচিবান ও সংস্কৃতিবান বলে জানতাম। আজ আপনার দলের নেতা সমাজবিরোধী রাকেশ সিং – এর নেতৃত্বে আপনার বিজেপির কর্মীরা যেভাবে বিজেপি’র পতাকা নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ…— West Bengal Congress (@INCWestBengal) August 29, 2025
তিনি শমীক বাবু বলে সম্বোধন করে লেখেন, “আপনাকে ব্যক্তিগত জীবনে রুচিবান ও সংস্কৃতিবান বলে জানতাম। আজ আপনার দলের নেতা সমাজবিরোধী রাকেশ সিং- এর নেতৃত্বে আপনার বিজেপির কর্মীরা যেভাবে বিজেপি’র পতাকা নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে হামলা চালালো, তা নিশ্চয়ই আপনার অগোচরে ঘটানো হয়নি বলেই আমাদের দৃঢ় ধারণা। যখন আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিল না, তখন চোরের মতো- কাপুরুষের মতো অতর্কিতে ‘বিধান ভবন’- ঢুকে আপনার দলের সমাজবিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেসের নেতৃত্বের ছবি নষ্ট করেছে এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে- সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা (Congress-BJP Clash)।”
এরপরই তিনি রাকেশ সিং-কে নিশান করে বলেন, “এরপরেও যদি রাকেশ সিং – এর বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয় এবং পুলিশ তাকে গ্রেফতার না করে তবে রাজ্য জুড়ে কংগ্রেস – কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে, তা কিন্তু আমাদের জানা নেই। আপনার দলের নেতা রাকেশ সিং – এর মুখে আজ স্লোগান ছিল “ভোট চুরি চলছে – চলবে”; তার মানে এটাই বোঝায় যে জননায়ক রাহুল গান্ধী যে ভোট চুরির অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে – তাকেও আপনারা মেনে নিচ্ছেন। এ বিষয়েও আপনার সুস্পষ্ট ব্যাখ্যা চাইছি আমরা (Congress-BJP Clash)।”






