কলকাতা

পর্তুগিজ চার্চে প্রভু যিশুর পায়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ মুখ্যমন্ত্রীর

CM Chaurch

The Truth of Bengal: ক্রিসমাসের আগের রাতে বড়বাজারের পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাচীন এই গির্জার নবনির্মিত মূল দরজার ফিতে কেটে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাত সাড়ে দশটা নাগাদ পর্তুগিজ চার্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তখন বহু মানুষ ছিলেন। তাঁদের সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ক্যারলেও অংশ নেন। ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ গানে মুখরিত হয়ে ওঠে গির্জা। প্রার্থনা শেষে ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছর বড়দিন উপলক্ষে গির্জায় যান মুখ্যমন্ত্রী। আগে তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা গিয়েছে। গত কয়েক বছর ধরে তিনি বড়বাজারে পর্তুগিজ গির্জা— ‘ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি’-তে আসেন। মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই কারণে বাংলায় সমস্ত উৎসবকে গুরুত্ব দিয়ে পালনের ওপর জোর দেন তিনি। পুজোয় যেমন হাজির থাকেন আবার ইদের নামাজে রেড রোডেও উপস্থিত থাকেন। সেই ধারাবাহিকতা রেখে চার্চ-গুরুদ্বোয়ারাতেও উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী।

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে গোটা রাজ্য। সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বো ব্যারাক। আলোয় ভেসে যাচ্ছে শহর। রবিবার রাত থেকে বাড়তে থাকে ভিড়। আজ সোমবার সকাল থেকে শহরের গির্জায় গির্জায় ঢল মানুষের। শীতের উৎসবে মেতে ওঠা শহরে দর্শনীয় স্থানগুলিতে বাড়ছে মানুষের ভিড়।

Related Articles