কলকাতা

লক্ষীবারে বাজেট পেশ রাজ্যে, লোকসভা ভোটের আগে কী চমক থাকছে রাজ্যে?   

Budget presented in the state

The Truth of Bengal: কেন্দ্রের বাজেট পেশের পর এবার রাজ্যে করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫ই ফেব্রুয়ারি থেকে  বিধানসভায় শুরু হয়েছিল বাজেট অধিবেশন। তারপর আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক ও মন্ত্রীদের সমাবেশে পেশ হবে রাজ্য বাজেট ২০২৪।

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই কেন্দ্রের বাজেট পেশ হয়েছে। তবে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের সরকার পরিবর্তন হলে নতুন করে বাজেট পেশ করবে ভারত সরকার। এমন হলে ফের একবার রাজ্য বাজেট পেশ করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার। রেড রোডে মুখ্যমন্ত্রীর ধরনা চলাকালীন তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন্দ্রের বকেয়া টাকা এবার মেটাবে রাজ্য। কেন্দ্রের কাছে বাংলার বুকে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এবার দেবে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার ১০০ দিনের টাকা ও আবাস যোজনা টাকা দীর্ঘদিন ধরে বকেয়া কেন্দ্রের কাছে। একাধিকবার কেন্দ্রমন্ত্রীর সঙ্গে মিটিং ও চিঠি পাঠানোর পরও রাজ্যের কাছে আসেনি সেই প্রাপ্য টাকা। তবে সেই প্রাপ্য টাকার আন্দোলন এখনো চলছে। তবে আন্দোলন চালানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষদের ব্যাংক একাউন্টে বকেয়া সমস্ত টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনক্রী প্রকল্পের খাতে ব্যয় হয় হাজার হাজার কোটি টাকা। তারই মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ সেই বাজেট পেশের নতুন কোন জনমুখী প্রকল্প স্থান পায় রাজ্যে সেই দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী।

Related Articles