চেতলা প্রসন্নময়ী ঘাট দত্তবাড়ির অন্নপূর্ণা পুজো
Annapurna Puja at Chetla Prasannamoyee Ghat Dattabari
Truth Of Bengal: সুমিত দে, কলকাতা: ২২ বছরে পদার্পণ করেছে দত্ত বাড়ির দেবী অন্নপূর্ণার পুজো। সারা বছরই দত্ত বাড়ির পরিবারের সকলেই এই দিনটির অপেক্ষায় থাকেন। দত্ত বাড়ির সকলেই একত্রিত হয় সকাল থেকে যেমন পুজোর আয়োজন করেন ঠিক তার পাশাপাশি ঢাকের তালে প্রত্যেক সদস্য নাচে মেতে ওঠেন। দত্তবাড়ির দেবী অন্নপূর্ণার আলোকসজ্জা এবং রূপসজ্জা সেজে উঠেছে।

দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না, দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী। তাঁর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। এবছর অন্নপূর্ণা পুজো ৫ এপ্রিল। চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে পবিত্র কাশীধামে মা অন্নপূর্ণা রূপে দেবী অবতীর্ণ হন। অষ্টমীতে মা অন্নপূর্ণার আরাধনা করা হয়। পুরাণ মতে, ধরিত্রীতে যখন মহামারী এবং খাদ্যের অভাব দেখা দিয়েছিল, তখন ভক্তদের জন্য ভিক্ষার ঝুলি তুলে নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। তিনি কাশীতে গিয়েছিলেন। আর দেবী অন্নপূর্ণার থেকে ভিক্ষা গ্রহণ করেছিলেন। রক্ষা করেছিলেন ধরিত্রীকে। মা অন্নপূর্ণার আশীর্বাদে মহামারী এবং খাদ্যাভাব থেকে মুক্তি পেয়েছিলেন সকলে।

অন্নপূর্ণার সেই মাহাত্ম্যের কথা ফিরে ফিরে আসে চেতলা দত্ত বাড়িতেও। প্রতিবছর পুজোর মধ্য দিয়ে আবেগ এবং মাহাত্ম্য প্রকাশ পায়। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে পুজোর আয়োজন হয়।





