কলকাতা

Abhisekh Banerjee: গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলা ও বাঙ্গালীদের ওপর অত্যাচার, এসআইআর সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

Truth of Bengal:  আগামী আগস্ট মাসের ৮ তারিখ গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকের নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি এই বৈঠক হবে। যেখানে সমস্ত সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে। থাকবেন পঞ্চায়েত সমিতির সভাপতি, পৌরসভার প্রতিনিধিরা। কলকাতা সহ অন্যান্য মেয়রদের এই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।( Abhisekh Banerjee)

[আরও পড়ুনঃ Bengal Weather: শুক্রবার থেকে হাওয়া বদল! কী বলছে হাওয়া অফিস?]

বিভিন্ন জেলা সভাপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে তাদেরও হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে দল থেকে। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দলের পদক্ষেপ কি হবে তা নিয়েই মূলত আলোচনা। বাংলা ও বাঙ্গালীদের ওপর অত্যাচার, এসআইআর সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। (Abhisekh Banerjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলো আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে কোন কোন পদক্ষেপ দল থেকে নেয়া হবে তা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই বৈঠকে। একুশে জুলাইয়ের পর এবং ২০২৬ সালের নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৮ তারিখের তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। (Abhisekh Banerjee)

Related Articles