কলকাতা

Bengal Weather: শুক্রবার থেকে হাওয়া বদল! কী বলছে হাওয়া অফিস?

উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা।

Truth of Bengal: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলেছে। শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সামান্য কমবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গের সোমবার পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে খাওয়া অফিস। (Bengal Weather)

[আরও পড়ুনঃ Heart Attack: সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে হৃদরোগে মৃত্যু, জলপাইগুড়িতে বাবার মর্মান্তিক পরিণতি]

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত বিস্তৃত। উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এদিকে, বঙ্গে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। (Bengal Weather)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।(Bengal Weather)

শনিবার থেকে কলকাতায় বাড়বে তাপমাত্রা। সঙ্গে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি।

Related Articles