“খর্ব করা হচ্ছে বাঙ্গালীদের অধিকার”, SIR নিয়ে বিস্ফোরক অভিষেক
তিনি বাঙ্গালীদের অবদান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি তোলেন।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি। নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু ঘাসফুল শিবিরই নয়, ক্ষোভ উগরে দিয়েছে অন্যান্য বিরোধীরাও (Bengali Rights)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সদ্য শেষ হওয়া, ২১শে জুলাই সভা মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলায় তিনি তা হতে দেবেন না। তৃণমূল সুপ্রিমো রীতিমতো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকিও দেন।
এবার এই বিষয়ে নিজের অবস্থান জানালেন ঘাসফুল শিবিরের প্রভাবশালী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার বিমানবন্দরে দিল্লি যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মতামত জানান তিনি (Bengali Rights)। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতে এটি একটি চক্রান্ত, বাঙ্গালীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার। এখানেই শেষ নয়, তিনি বাঙ্গালীদের অবদান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি তোলেন।
FB POST: https://www.facebook.com/share/v/1a1uUy1LbN/
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাঙ্গালীদের নাগরিক অধিকার খর্ব (Bengali Rights) করা হচ্ছে এসআইআরের নামে। যাদের মধ্যে কোন ইচ্ছাই নেই বাংলা ও বাঙালিকে চেনার, তাদের কোন ধারণাই নেই বাংলার ইতিহাস সম্পর্কে। চার চারটি নোবেলজয়ী দিয়েছে এই বাংলা। বাঙালির অবদান কি ছিল স্বাধীনতা আন্দোলনে, তা ভুলে গেলে চলবে না।” অমিত শাহের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “যেই সরকার সংবিধান মানে না, লঙ্ঘন করে নাগরিক অধিকার, তার নেতৃত্বে থাকা ব্যক্তির পদে থাকার কোন অধিকার নেই।”






