Bangladesh Election: নির্বাচনের আগে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে সমন্বয়ের বাড়ানো দরকার- শফিকুল আলম
বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে সমন্বয়ের বাড়ানোর কথা বলেন।
Truth of Bengal: কয়েকদিনের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে দিনক্ষণ ঘোষণা হতে পারে। জানা যাচ্ছে, আগামী ৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হতে পারে। ঘোষণা করতে পারে মহম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠকে ইউনূস বলেছেন, কিছু অশুভ শক্তি নির্বাচনকে অশান্তির সৃষ্টি করছে। বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরই মাঝে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় (Bangladesh Election)।
জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে সমন্বয়ের বাড়ানোর কথা বলেন। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সামনেই নির্বাচন আসছে। কিছুদিন আগেও মিটিং হয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছিল সেখানে। তারপর সোমবার দ্বিতীয় মিটিং হয়। সেখানেও । নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। পাশাপাশি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। প্রেস সচিব জানান, ইলেকশনের আগে পুলিশকে প্রস্তুতি নিতে হবে (Bangladesh Election)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
তারপরই পুলিশের তরফে জানা যায়, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশেকে ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি, তিনি বলেন, মিটিংয়ের শুরুতে আলোচনা হয় কো-অর্ডিনেশন নিয়ে। আর্মি, পুলিশ, স্থানীয় প্রশাসনের মধ্যে কো-অর্ডিনেশনের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। প্রশাসনের রদবদল নিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন,’নির্বাচনের আগে প্রশাসনের রদবদল হবে। সব জায়গায় রদবদল হবে এমন সিদ্ধান্ত হয়নি। যেখানে যেখানে প্রয়োজন সেখানে রদবদল করা হবে।’ সব রাজনৈতিক নেতা কর্মীদের প্রশ্ন কবে বাংলাদেশে নির্বাচন হবে? সেদিকেই নজর সকলের (Bangladesh Election)।






