চাকরি

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কম্পিউটার অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ

আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যর বিভিন্ন উন্নয়ন নিগমে কম্পিউটার অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৩। ১৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট mscwb.org মারফত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর ছাড় মিলবে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট/ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। অফিশিয়াল ওয়েবসাইট মারফত বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

বর্ধমান উন্নয়ন নিগম, জয়গাঁও উন্নয়ন নিগম, শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন নিগম, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন নিগম, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন নিগম, বক্রেশ্বর উন্নয়ন নিগম, পাথরচাপরি উন্নয়ন নিগম, তারকেশ্বর উন্নয়ন নিগম, ফুরফুরা শরিফ উন্নয়ন নিগম, চাঙ্গরাবান্ধা উন্নয়ন নিগম, মুকুটমণি উন্নয়ন নিগম, গজলডোবা উন্নয়ন নিগম, মহাবনি উন্নয়ন নিগমে ১টি করে শূন্যপদে কম্পিউটার অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের আর ওবিসি চাকরিপ্রার্থীদের ২০০ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না।

Related Articles