রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, চলছে নিয়োগ, জানুন বিস্তারিত
১০ নভেম্বর চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইট www.hoogly.gov.in মারফত অনলাইনে আবেদন করতে হবে।
Truth Of Bengal: রাজ্যর মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণবঙ্গের জেলা হুগলিতে ৪৬ শূন্যপদে কমিউনিটি অডিটর পদে নিয়োগ করা হবে। ন্যাশনাল রুরাল লাইভিহুড মিশনের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় মহিলা সদস্যদের কমিউনিটি অডিটর পদে নিয়োগ করা হবে। ১০ নভেম্বর চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইট www.hoogly.gov.in মারফত অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। বাণিজ্য শাখার চাকরিপ্রার্থীদের না পাওয়া গেলে যে কোনো শাখার স্নাতকরাই আবেদন করতে পারেন। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বুক কিপিং ও অ্যাকাউন্ট্যান্সির জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। অডিটের কাজের ভিত্তিতে ও ভাতা মিলবে। হুগলি জেলার অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে। ৮০ নম্বর লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।






