চাকরি

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির বড় সুযোগ! ২৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি

১০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের

Truth of Bengal: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ২৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিসট্যান্ট প্রফেসর ও অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের।

১১ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ১০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে Chayan portal curec.samarth.ac.in অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, রিসার্চ স্কোর ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর পদে শূন্যপদ ১, অ্যাসোসিয়েট প্রফেসর পদে শূন্যপদ ১০, অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে শূন্যপদ ৭, অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে শূন্যপদ ৮। মোট শূন্যপদ ২৬। প্রফেসর পদে মাসে বেতন মিলবে ১,৪৪,২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদে মাসে বেতন মিলবে ১,৩১,৪০০ টাকা। অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে মাসে বেতন মিলবে ৫৭,৭০০ টাকা। অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে মাসে বেতন মিলবে ৫৭,৭০০ টাকা।

Related Articles