সরকারি প্রকল্পের কাজে চলছে নিয়োগ, জেনে নিন একনজরে
অনলাইনে ৩১ অক্টোবরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in মারফত আবেদন করতে হবে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি চুক্তিভিত্তিক শূন্যপদে অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করবে। চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা জানতে হবে। অনলাইনে ৩১ অক্টোবরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in মারফত আবেদন করতে হবে।
৫০ টাকা আবেদনমূল্য এনইএফটি বা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে। জমা দেওয়ার প্রমাণ হিসাবে রিসিপ্টের তথ্যপ্রমাণ রেখে দেবেন। যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে পরে ইন্টারভিউয়ে ডাকা হবে। প্রথমে শিক্ষাগত যোগ্যতা এবং ডিপ্লোমা নম্বর যাচাই করা হবে। অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হবে। পরে ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত বাছাই করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় হিসাবে থাকতে হবে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ২ বছরের প্যারামেডিক্যাল চক্ষু সহকারী বা অপ্টোমেট্রি ও চক্ষু প্রযুক্তি ডিপ্লোমা পাশ করতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে।






