জল থৈ থৈ সাহারা মরুভূমি! চিন্তিত বিজ্ঞান সমাজ
Water Thai Thai Sahara desert! Concerned scientific community

Truth Of Bengal : ‘সাহারা মরুভূমি’র নাম শুনলে প্রথমে মাথায় আসে অসহ্যকর গরম আর ধু ধু মরুভূমি। কিন্তু এবার প্রকৃতি একটু অন্য রকম পরিস্থিতির সৃষ্টি করল সাহারায়। হটাৎ বৃষ্টির জেরে সাহারার বুকে তৈরি টইটম্বুর হ্রদ। অতিভারী বর্ষণের জেরে রুক্ষ সাহারার একপ্রকার বানভাসি পরিস্থিতি। শেষ অর্ধশতকের মধ্যে মরোক্কোয় সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আর সে কারণেই সাহারার এই দশা হয়েছে বলে দাবি করা হয়েছে। নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে সাহারার এই অবস্থার ছবি।
সাহারাতে যে বৃষ্টি একেবারেই দেখা যায় না তা নয়, মাঝেমধ্যে একটু আধটু বৃষ্টি দেখা যায় সেখানে। কিন্তু সেপ্টেম্বর মাসের একটানা ২ দিনের প্রবল বৃষ্টির জেরে পার হয়েছে আগের সব রেকর্ড। গত অর্ধশতকে এমন অল্প দিনে এত বৃষ্টি দেখা যায়নি বলে দাবি করা হয়েছে। এর জেরেই সাহারায় সৃষ্টি হয়েছে এমন টইটম্বুর হ্রদ।
মরুভূমির এই আবহাওয়া পরিবর্তনের জেরে বদলে যেতে পারে গতিপ্রকৃতিও। বাতাসে আর্দ্রতা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। রয়েছে ঝড়ের আশঙ্কাও। বর্তমানে আবহাওয়ার এহেন পরিবর্তন দেখে ভাবতে বসেছে বিজ্ঞানীরা।






