সাহায্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত, অঘোষিত সফরে ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
US Defense Secretary to Ukraine on Unannounced Visit, Reiterate Aid Pledge

The Truth Of Bengal : সোমবার ইউক্রেনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। এটি একটি অঘোষিত সফ। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের অব্যাহত সহায়তার বিষয়ে আবার আশ্বস্ত করতে এই সফর বলে জানাগিয়েছে। ইউক্রেনকে যুদ্ধের জন্য শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ‘যত দিন প্রয়োজন’ এই সাহায্য দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। তবে রিপাবলিকান পার্টির কট্টরপন্থী আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
সফরের বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ও দেশটির মুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করতে কিয়েভ সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। নিরাপত্তার কারণে সফরের বিষয়টি আগে থেকে ঘোষণা করা হয়নি। ২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়া পুরোদমে ইউক্রেনে হামলা শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার কিয়েভ সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। একটি বিবৃতিতে বলা হয়, ‘রুশ আগ্রাসন থেকে আত্মরক্ষায় ইউক্রেনকে প্রয়োজনীয় নিরাপত্তা–সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।’ এই রকম পরিস্তিতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কিয়েভ সফর করছেন, যখন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করছে।
মার্কিন সরকারের শাটডাউন এড়াতে গত সপ্তাহে কংগ্রেসে পাস হওয়া সাময়িক বিলে ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়ার বিষয়টি বাদ পড়ে। এমন অবস্থায় অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিগত সামরিক চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার দাবি জানিয়েছেন। তিনি সামরিক বাহিনীর চিকিৎসা শাখার কমান্ডার মেজর জেনারেল তেতিয়ানা ওস্তাশেঙ্কোকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠকের পর এই বিষয় ঘোষণা করা হয়। বৈঠকে ২০ মাস ধরে চলা যুদ্ধ পরিচালনা নিয়ে সৃষ্ট বিতর্কও সামনে আসে। পূর্ব ও দক্ষিণাঞ্চলে চলমান পাল্টা হামলা কতটা দ্রুততার সঙ্গে এগোচ্ছে, সে বিষয়েও প্রশ্নও ওঠে।
FREE ACCESS






