পাহাড়ি ঢলের জেরে বাংলাদেশের সাজেকে এলাকায় আটকে দু’শতাধিক পর্যটক
Two hundred tourists are stuck in Sajeke area of Bangladesh due to landslides
Truth Of Bengal: একটানা বৃষ্টিই পাহাড় ঢলে রাস্তা ডুবে যাওয়ায় জেরে বাংলাদেশের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আটকে রয়েছেন শতাধিক পর্যটক। জানা গিয়েছে পাহাড়ি ঢলের জন্য সাজেক-বাঘাইহাট রাস্তার দু’টি এলাকা ডুবে গিয়েছে। মঙ্গলবার বিকেল থেকে ওই রাস্তায় সমস্ত যান চলাচল বন্ধ।
সাজেক এলাকার এক কটেজের মালিকের থেকে জানা গিয়েছে, ১৭ টি জিপ, অটো-মোটরসাইকেল সহ প্রায় দুই শতাধিক পর্যটক সোমবার সকালে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছেন। এদিন দুপুরে ভারি বৃষ্টির জেরে কাচালং নদী থেকে পাহাড়ি ঢল নেমে আসে যা বাঘাইহাট বাজার ও মাচালং বাজার সংলগ্ন এলাকাকে জলমগ্ন করে দেয়, এখানে জল জমেছে প্রায় সাত ফুট উচ্চতায়। এখানে আসা পর্যটকরা বর্তমানে আটকা পড়ে রয়েছেন। আপাতত সেখানে কোনো পর্যটক যেতে পারছে না।
সাজেকের আর এক কটেজের মালিক জানিয়েছেন, রাস্তায় জল ওঠার কারণে সাজেকে বেড়াতে যাওয়া দু’শতাধিক পর্যটক আর খাগড়াছড়িতে ফিরে আসতে পারেন নি। বুধবারই তাদের ফেরার কথা হয়েছিল। রাস্তা থেকে জল নেমে গেলে তারা রওনা হবেন।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে বহু পর্যটক আটকে গিয়েছেন। সমস্ত পর্যটকের বিনামূল্যে রিসোর্টের রুমে থাকতে দেওয়া হবে বলে সিধান্ত নিয়েছেন সাজেক রিসোর্টগুলির মালিকরা, এমনটাই জানিয়েছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ। কেবলমাত্র জলের বিলের মুল্য নেবেন তারা। আটকে পড়া পর্যটকদের খবর নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশের বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। জানানো হয়েছে, জল কমলেই তাদের ফিরিয়ে আনা হবে।






