আন্তর্জাতিক

অবশেষে যুক্তরাষ্ট্রের থেকে কাঙ্ক্ষিত এফ-১৬ যুদ্ধবিমান ক্রয়ের সবুজ সংকেত পেল তুরস্ক

Turkiye finally got the green signal to purchase the desired F-16 fighter jets

The Truth Of Bengal : অবশেষে তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ২৩ বিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন। এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সুইডেনকে অনুমোদন দেয় তুরস্ক। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে ও দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধবিমান আপগ্রেড করবে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ন্যাটোতে সুইডেনকে মেনে নেওয়ার পার্লামেন্টারি প্রস্তাবনায় চূড়ান্ত অনুমোদন দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। অবশ্য যুক্তরাষ্ট্র এরকম শর্ত দিয়ে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি আগে অস্বীকার করেছিল।

গত বছরের সেপ্টেম্বরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘আমরা বিশ্বাস করি না যে, দুটি ইস্যুর সঙ্গে কোনো সংযোগ আছে।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেসের এমন কিছু সদস্য আছেন যারা বিশ্বাস করেন যে, দুটি বিষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কিন্তু আমরা বিশ্বাস করি না যে বিষয় দুটি সংযুক্ত।’ প্রসঙ্গত, আঞ্চলিক শক্তি হয়ে ওঠার চেষ্টা অব্যাহত রেখেছে তুরস্ক। এ চেষ্টার অংশ হিসেবে দেশটি প্রতিরক্ষা-সামরিক সক্ষমতায় জোর দিয়েছে। এরই অংশ হিসেবে ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৬ কিনতে চাইছিল তুরস্ক।

 

FREE ACCESS