রাজ্যের খবর
RGKAR-এর ছাত্রীর রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি খুন? উঠছে প্রশ্ন
এই মর্মান্তিক পরিণতির নেপথ্যে তরুণীর প্রেমিকের নামও জড়াচ্ছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Truth Of Bengal: ফের আরজিকরের তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু! মৃতার বাড়ি মালদা জেলায়, সেখানেই তাঁর মৃত্যু হয়। ছাত্রীর মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওষুধের ওভারডোজের কারণে তাঁর মৃত্যু হয়। সেই নিয়ে প্রশ্ন উঠছে, তবে কি আত্মহত্যা? কিন্তু সেই সঙ্গে এই মর্মান্তিক পরিণতির নেপথ্যে তরুণীর প্রেমিকের নামও জড়াচ্ছে। তরুণীর পরিবারের তাঁর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।






