আন্তর্জাতিক

বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কী ক্রমশ বাড়ছে, উঠছে প্রশ্ন

The question arises whether the political distance between Jamaat and BNP is gradually increasing

Truth Of Bengal: প্রায় ২৫ বছরের বন্ধুত্বে কী এবার চিড় ধরতে চলেছে? ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিএনপি ও জামায়াত এই দুই দলের মধ্যেই নানা বিষয়ে মতবিরোধ দেখা দিচ্ছে।

গত সপ্তাহে জামায়াতে ইসলামীরাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না বলে জানান। তবে ইতিমধ্যেই তা নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যদিও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জানিয়ে দিয়েছেন এ ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ায় কোনও সংকট সৃষ্টি হবে না। অন্যদিকে আবার জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। গত রবিবার বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে যে, গত কয়েক দিন থেকেই দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল যারা প্রতিবেশী দেগুলির কবলে পড়েছে। আর ঠিক সেই কারণেই তারা বিভ্রান্তি সৃষ্টি করে এরকম কিছু বক্তব্য দিয়েছেন। এমতাবস্থায় বিএনপি নেতা তারেক রহমান প্রত্যেকটা সময় চোখ-কান-মুখ খোলা রাখতে বলেছেন। এদিকে গত ৮ অগাস্ট ইউনুস দায়িত্ব নেওয়ার পরই জাতির উদ্দেশে ভাষণ দেন। তবে তাঁর ভাষণে জাতীয় নির্বাচন কবে, কতদিন পর হতে পরে এইসব নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি তিনি। আর এই বক্তব্যের জন্যই প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি।

Related Articles