আন্তর্জাতিক

ফের বন্দুকবাজের হামলার ঘটনা, বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা ২

Shooting incidents in the United States

The Truth of Bengal: আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের ঘটনা। বন্দুকবাজের ঘটনায় মৃতের সংখ্যা ২ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে অভিযুক্ত বন্দুকবাজও। আহত হয়েছে বেশ কয়েক জন। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয়েছে কাছের এক হাসপাতালে। ফের বন্দুবাজের হামলার ঘটনা আমেরিকায়। বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে দু জনের। যার মধ্যে রয়েছে খোদ বন্দুকবাজও। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার এক পানশালায়। গুলির আঘাতে গুরুতর ভাবে এই ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ আধিকারিক সহ ৭ জন।

ঘড়ির কাঁটায় তখন বাজে রাত সাড়ে ৩ টে। সেই সময় পানশালার সামনে থাকা এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা শুরু হয় বন্দুকবাজের। আচমকাই পকেট থেকে রিভালবার বের করে নিরাপত্তারক্ষীর দিকে নিশানা করে গুলি চালায় সে ।ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরাপত্তারক্ষীর। বন্দুকবাজ তখনও গুলিয়ে চালিয়ে যাচ্ছে যার জেরে আহত হয়েছে এক পুলিশ আধিকারিক সহ ৭ জন। বন্দুকবাজের ঘটনায় পুলিশ আধিকারিকের পায়ে গুলি লেগেছে। গুরুরতর ভাবে জখম হলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরেছে সে। অন্যদিকে বন্দুকবাজকে রুখতে পাল্টা গুলি চালায় পুলিশও। শেষপর্যন্ত উভয়ের গুলির লড়াইয়ে খতম হয় অভিযুক্ত বন্দুকবাজও।

আমেরিকায় একের পর এক বন্দুকবাজের ঘটনা লেগেই আছে। সেই দেশের সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও সেই ব্যবস্থা যে বিফলে যাচ্ছে তা বলাই বাহুল্য। ২০২২ সালে মার্কিন সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল আগ্নেয়স্ত্র নিয়ন্ত্রণ বিল। যে বিলে বলা হয়েছে যারা বন্ধু কিনবে সেই সব ক্রেতাদের রেকর্ড আগে ভালো করে খতিয়ে দেখতে, এমনকি বন্দুক কিনলেই হবেনা, সেই ক্রেতাকে মানতে হবে কিছু শর্ত। কিন্তু এত কিছু সচেতনতা অবলম্বন করার পরেও এইভাবে বন্দুকবাজের ঘটনা বেড়ে যাওয়ায় তা চাপ বাড়াচ্ছে মার্কিন সরকারের উপর।

Related Articles