
The Truth Of Bengal: নাইট ক্লাবে এলোপাথারি গুলি। মার্কিন মুলুকের ঘটনায় চাঞ্চল্য। প্রতি উইকেন্ডের মতোই শনিবার গভীর রাতে ভীড় জমেছিল কেনটাকির এইচ-২০ নাইট ক্লাবে। রাত ১টার কিছু পরেই আচমকাই সেখানে হানা দেয় এক বন্দুকবাজ। শুরু হয় হামলা। এলোপাথড়ি গুলি ছুঁড়তে শুরু ওই বন্দুকবাজ। ঘটনায় বেশ কয়েকজনের জখম হওয়ার খবর পাওয়া যায়।
তাদের মধ্যেই একজনকে নিকটবর্থী হাসপাতালে নিয়ে গলে চিকিতসকরা তাঁকে মৃত ঘোষণা করে। মৃত বছর ৪০-এক জোসেফ ডি বোয়ার্স। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন। এছাড়াও মোট সাতজনের জখম হওয়ার খবর রয়েছে। তবে তাদের আঘত গুরুতর নয় বলেই চিকিতসক সূত্রে খবর। তবে কী কারণে এই গুলিকাণ্ড? বন্দুকবাজই বা কে? এই সমস্ত বিষয় জানতেই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বন্দুকবাজের খোঁজে চলছে পুলিশি তল্লাসিও।
জানা যায় এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা আগেই এক মুদিখানা দোকানে চলে দুষ্কৃতী হামলা। চলে দুষ্কৃতী হামলা। আততায়ীর গুলিতে ৩ জনের মৃত্যুও হয়। সেই ঘটনায় আহতের সংখ্যা রয়েছে ১০। তাদের মধ্যে বেশ কয়েকজনই এখনও পর্যন্ত হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় রয়েছে। তবে মার্কিনমুলুকে এভাবে পরপর গুলিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত সেদেশর মানুষজন।






