Sheikh Hasina: প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিইনি: শেখ হাসিনা
সরকার, সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তাঁর কোনও লিখিত পদত্যাগপত্র কখনও প্রকাশ্যে আসেনি।
Truth of Bengal: গত বছর ৫ অগস্ট অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। চতুর্থবার জয়ী হয়ে ক্ষমতায় এসে শেষমেষ দেশ ছাড়তে হয় তাঁকে। ২০২৪-য়ে সাধারণ নির্বাচন হয়, আর সেই নির্বাচন বয়কট করে বিএনপি। তারপর থেকে তুমুল অশান্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ। একের পর এক অস্তিত্ব মুছে ফেলেছে অন্তবর্তী সরকার। গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার পর শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহল জল্পনা চলছিল (Sheikh Hasina)।
আরও পড়ুনঃ Uttarkashi flood: উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানে ভেসে গেল ঘরবাড়ি
সরকার, সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তাঁর কোনও লিখিত পদত্যাগপত্র কখনও প্রকাশ্যে আসেনি। এক বছর আগেই আজকের দিনে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে বেড়িয়ে গেছিলেন। আর আজকের দিনেই শেখ হাসিনা একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিইনি।’ আওয়ামী লিগের নেতা-কর্মীদের ন্যায়বিচার, শান্তি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন। বিবৃতিতে তিনি আরো বলেছেন, ‘আমাকে নিয়ে যাবতীয় দাবির মধ্যেও আপনাদের বলছি, আমি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের প্রতি কর্তব্য থেকে ইস্তফা দিইনি। আওয়ামী লিগের নেতা কর্মীদের উপর অনেক বিশ্বাস (Sheikh Hasina)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
বাংলাদেশের সাধারণ মানুষের উপর অগাধ বিশ্বাস। আমি বিশ্বাস করি, আমাদের সবচেয়ে সুদিন শীঘ্রই ফিরছে।’ হাসিনার এই বক্তব্যের পর আওয়ামী লিগের নেতা- কর্মীরা তারাও বেশ খুশী। বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেন, বার্ষিকী যেন শুধুই ফিরে দেখার দিন না হয়, বরং আগামী দিনের জন্য নতুন লড়াই শুরুর ডাক হয়ে ওঠে। বাংলাদেশ অতীতেও অনেক প্রতিকূলতা জয় করেছে। আমরা আবারও মাথা উঁচু করে দাঁড়াব, আরও ঐক্যবদ্ধ হয়ে, আরও শক্তভাবে। আমরা এমন সরকার গড়ে তুলব যাতে সাধারণ মানুষের উপকার হয় (Sheikh Hasina)।





