Uttarkashi flood: উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানে ভেসে গেল ঘরবাড়ি
হড়পা বানের জেরে জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়িঘর, দোকানপাট, এমনকি গ্রামে থাকা ২০-২৫টি হোটেল ও হোমস্টেও।
Truth of Bengal: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ফের প্রাকৃতিক বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান। আর তাতেই মৃত্যু হয়েছে অন্তত চারজনের। সেইসঙ্গে নিখোঁজ কমপক্ষে ৫০ জন। চলছে নিখোঁজদের সন্ধানে তল্লাশি। হড়পা বানের জেরে জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়িঘর, দোকানপাট, এমনকি গ্রামে থাকা ২০-২৫টি হোটেল ও হোমস্টেও। ইতিমধ্যেই ভয়াবহ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে উত্তরকাশীর ধারালি গ্রামে, ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায়। অতিরিক্ত বৃষ্টির জেরে পাহাড়ি নদী রীতিমতো ভয়াবহ রূপ নেয় এবং পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে গ্রামের উপর। স্রোতের তোড়ে দুই পাড়ই ভেঙে পড়ে এবং সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এক মুহূর্তে হোটেল, হোমস্টে ও দোকানপাট গুঁড়িয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বহু মানুষ (Uttarkashi flood)।
बदरी विशाल जी सबकी रक्षा करना मेरे उत्तराखंड में
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼DANGEROUS ‼️landslide visuals from
Uttarkashi’s Tharali village
Cloudburst triggers flash floods in
Uttarakhand#Viral #Trending #Cloudburst #Uttarkashi pic.twitter.com/aKTtw9LWRB— Mamta Painuly Kale (@mamta_kale) August 5, 2025
আরও পড়ুনঃ Sashi Tharur: ওভালে ভারত ম্যাচ জেতার পরই পুরো ‘ডিগবাজি’ খেলেন শশী
উত্তরকাশী জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ায় স্থানীয়দের সতর্ক করেছে। কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, ‘এই দুর্যোগের সময় সবাইকে অনুরোধ করা হচ্ছে, নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পরিবারের কাউকে এমনকি গৃহপালিত পশুদেরও নদীর ধারে কোনওভাবেই যেতে দেবেন না।’ প্রশাসন সূত্রে জানা গেছে, খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজে নেমেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ-এর ১৬ জন সদস্যও। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘ এই দুর্যোগ অত্যন্ত বেদনাদায়ক। আমি নিজে পরিস্থিতির উপর কড়া নজর রাখছি।’ তার কিছু সময় পরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Uttarkashi flood)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘ধরালির হড়পা বান নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছি। ঘটনাস্থলে রয়েছে আইটিবিপি-র তিনটি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)-এর চারটি দল’ । উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। হরিদ্বারে গঙ্গা বইছে বিপদসীমার অনেক উপরে। আগের দিন রুদ্রপ্রয়াগে ধস এবং বৃষ্টির কারণে আরও দু’জনের মৃত্যু হয়েছে।একাধিক জায়গায় দোকান-বাড়ি ভেঙে পড়েছে, বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার রুদ্রপ্রয়াগ জেলায় ধসের ফলে দোকানের দেওয়ালের একাংশ চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়। আর এই ঘটনার রেশ কাটতে কাটতে উত্তরকাশীর ধারালিতে এই হড়পা বান নতুন করে উদ্বেগ বাড়াল প্রশাসনের। স্থানীয় প্রশাসনের আশ্বাস, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরকদমে চলছে। পরিস্থিতির উন্নতির দিকে তাকিয়ে রাজ্যবাসী (Uttarkashi flood)।






