আন্তর্জাতিক

শপথ গ্রহণের আগেই সাজা! ঘুষকাণ্ডে ট্রাম্পের সাজা ঘোষণা করতে চলেছে আদালত

Sentence before taking the oath! The court is going to announce Trump's sentence in the bribery case

Truth Of Bengal: পর্ন তারকাকে ঘুষকাণ্ডে সাজা পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই সাজা ঘোষণা করবে আদালত। তবে আদালতের তরফে জানান হয়েছে সেই ঘটনায় কারাদণ্ড পাবেন  না ট্রাম্প।

প্রসঙ্গত, চলতি মাসের ২০ তারিখ আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই অর্থাৎ ১০ জানুয়ারি সাজা শোনাবে নিউ ইয়র্কের আদালত। যদিও, আগে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছিল ট্রাম্প। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক জুয়ান মার্চেন। এমনকি তিনি এও স্পষ্ট করেন, কারাদণ্ড পাচ্ছেন না ট্রাম্প। তবে এই মামলায় আদালতের নির্দেশের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসাবেই প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে ট্রাম্পকে। অপরদিকে বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘‘এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ। কারচুপি ছাড়া আর কিছুই নয়।’’

উল্লেখ্য,পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্‌সকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, স্তরমির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন হবু প্রেসিডেন্ট। ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময়ে তাঁর মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। জানা যায়, এই অর্থ যোগান দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করেন ট্রাম্প। এই অভিযোগের পরেই শুরু হয় তুমুল বিতর্ক। মামলা চলতে থাকে আদালতে। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জানুয়ারি।

Related Articles