আর্জেন্টিনার রাজপথে উত্তাল জনতা: কে দেবে তিন তরুণীর ন্যায়বিচার?
তদন্তকারীদের দাবি, গত ১৯ সেপ্টেম্বর রাতে পার্টিতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে অপহৃত করা হয় তিন তরুণীকে।
Truth Of Bengal: মাদক মাফিয়াদের হাতে তিন তরুণীকে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনার রাজপথ। তরুণীদের খুনের আগে তাঁদের উপর অমানবিক নির্যাতন চালানো হয় । শুধু তাইনয় এই ভয়াবহ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লাইভ-স্ট্রিম করা হয়। জানা গিয়েছে পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত বুধবার রাজধানী বুয়েনস আইরেসের দক্ষিণ শহরতলির একটি বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় মরেনা ভার্দি (২০), ব্রেন্ডা ডেল ক্যাস্টিলেও এবং লারা গুতিয়ারেজের(১৫) দেহ।(Argentina )
আরও পড়ুনঃ সিরি-এ-তে জয় ইন্টারের, আটকে গেল জুভেন্টাস
তদন্তকারীদের দাবি, গত ১৯ সেপ্টেম্বর রাতে পার্টিতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে অপহৃত করা হয় তিন তরুণীকে। পরে তাঁদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে খুন করা হয়। আর্জেন্টিনার একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, আঙুল কেটে দেওয়া, নখ উপড়ে ফেলা, বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় তাঁদের। এতটাই নৃশংসতা চালানো হয়েছিল যে, পরিবারের পক্ষে দেহ শনাক্ত করতেও সমস্যা হয়।(Argentina )
এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে আর্জেন্টিনা। রাজধানীর পথে নেমে নিহতদের ছবি হাতে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মিছিল করেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, যেভাবে তিন তরুণীকে খুন করা হয়েছে, তা কোনো সভ্য দেশে হতে পারে না। এটি নারকো-ফেমিসাইড।জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, ঘটনায় তিন জন পুরুষ ও দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।(Argentina )
তবে মূল অভিযুক্ত, পেরুর নাগরিক, এখনও পলাতক। তাঁর ছবি প্রকাশ করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, মাদকপাচার সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় তিন তরুণীকে টার্গেট করা হয়েছিল।নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের মেয়েরা কোনো মাদকচক্র বা যৌনকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, প্রকৃত সত্য প্রকাশ্যে আনা হোক এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া হোক। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখন স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।(Argentina )






