খেলা

সিরি-এ-তে জয় ইন্টারের, আটকে গেল জুভেন্টাস

বিরতির পরও আবার গোলের জন্য প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করলেও তা থেকে ফায়দা তুলতে পারছিলেন না ইন্টারের ফুটবলাররা।

Truth Of Bengal: সিরি-এ লিগে দুরন্ত জয় পেল ইন্টার মিলান। ২-০ গোলের ব্যবধানে ইন্টার পরাজিত করল ক্যাগলিয়ারিকে। ইন্টারের হয়ে গোল করলেন আর্জেন্টাইন তারকা লাওতারো মার্তিনেজ ও এসপোসিত।(Inter Milan)

ম্যাচের নয় মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকার গোলে প্রথম এগিয়ে যায় মিলান। এরপর দুই পক্ষ চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি। বিরতির পরও আবার গোলের জন্য প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করলেও তা থেকে ফায়দা তুলতে পারছিলেন না ইন্টারের ফুটবলাররা। এরপর নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হওয়ার মিনিট আটেক আগে ইন্টারের হয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেঁরেকটি পুতে দেন এসপোসিত।(Inter Milan)

আরও পড়ুনঃ অবশেষে পুলিশের জালে ‘স্বঘোষিত বাবা’ চৈতন্যানন্দ

এই লিগের অপর ম্যাচে আটলান্টার কাছে পয়েন্ট নষ্ট করল জুভেন্টাস। ম্যাচ শেষ হল ১-১ গোলে। জুভেন্টাসের হয়ে গোল করেন জুয়ান কাবাল এবং আটলান্টার হয়ে গোল সুলেমানার।(Inter Milan)

তবে ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল আটলান্টাই। এরপর ৭৮ মিনিটে কারবাল গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান। এই গোলের মিনিট দুয়েক বাদে মার্টিন ডে রন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও বাকি সময়টুকু ১০ জনের আটলান্টাকে পেয়েও গোল করতে পারল না জুভেন্টাস। ফলে ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবেই।(Inter Milan)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এদিকে সিরি-এ লিগে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাপোলি। তাদের সংগ্রহ ৪ ম্যাচে ১২ পয়েন্ট। অপর দিকে শনিবারের ম্যাচ ড্র করেও জুভেন্টাস রয়েছে দুই নম্বর স্থানে। তাদের সংগ্রহ ৫ ম্যাচে ১১ পয়েন্ট। অপর দিকে ইন্টার মিলান রয়েছে পঞ্চম স্থানে। তাদের সংগ্রহ ৫ ম্যাচে ৯ পয়েন্ট।

 

Related Articles