রাশিয়া ভারত যৌথ উদ্যোগে অগ্রগতি, বৈঠকে ল্যাভরভ ও এস জয়শঙ্কর…
Progress in Russia-India joint venture, Lavrov and S Jaishankar meet

The Truth Of Bengal: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া ও ভারতের যৌথ সামরিক সরঞ্জাম তৈরির উদ্যোগে অগ্রগতি দেখাগিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
রাশিয়া ও ভারত যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরি করবে। এরমধ্যে এ উদ্যোগে অগ্রগতি দেখাগিয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। রাশিয়ার রাজধানী মস্কোতে এই বৈঠক আয়োজিত হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে এ ধরনের সহযোগিতা স্বাভাবিক কৌশলের অংশ। এটি ইউরেশিয়ান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। ল্যাভরভ আরও বলেন, সামরিক সরঞ্জাম সরবরাহে বৈচিত্র্য আনতে ভারতের আকাঙ্ক্ষাকে রাশিয়া সম্মান জানায়।
নয়াদিল্লি ভারতের জন্য দরকারি যেসব সরঞ্জাম তৈরি করতে চায়, সে বিষয়ে সহায়তা করার জন্য মস্কো প্রস্তুত। সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জয়শঙ্কর বৈঠক করেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল ক্রেমলিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ল্যাভরভরের সঙ্গে বৈঠকে ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে দুজনের মধ্যে। ২০২২ সালে ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এর পর থেকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী হয়ে উঠেছে ভারত।
Free Access






