আন্তর্জাতিক

July Charter: ঐতিহাসিক ‘জুলাই সনদে’ সই করবে প্রায় সব দল! ঢাকায় উৎসবের আবহে সই হবে গুরুত্বপূর্ণ চুক্তি

ঘোষণার পর থেকে জানা যায়,  আওয়ামী লিগ বাদে বাংলাদেশে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত সমস্ত দলের এতে স্বাক্ষর করার কথা।‌

Truth of Bengal: শুক্রবার অর্থাৎ ১৭ অক্টোবর ঢাকায় আয়োজিত হবে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে ঘোষণা করেছেন, ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা সেই ঘোষণা সনদের একটি অংশ। ঘোষণার পর থেকে জানা যায়,  আওয়ামী লিগ বাদে বাংলাদেশে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত সমস্ত দলের এতে স্বাক্ষর করার কথা।‌ প্রধান উপদেষ্টার ঘোষণা করেছেন, শুক্রবার দিন উৎসবের আবহে সবদল জুলাই সনদে স্বাক্ষর করবে (July Charter)।

পাশাপাশি, অন্যতম গুরুত্বপূর্ণ দল জামায়াত ই ইসলামি জানিয়েছে, শুক্রবার সনদে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবে তারা। অন্যদিকে বিএনপি-র তরফ থেকে বলা হয়েছে,  তারা সনদে সই করবে একটি শর্তে। যেসব বিষয়ে তাদের আপত্তি আছে সেগুলি দলের বক্তব্যে উল্লেখ থাকতে হবে। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বের তরফ থেকে জানান হয়েছে, সনদে স্বাক্ষরের বিষয়ে তারা সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি , ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন (July Charter)।

বৈঠকের শুরুতেই কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ঐতিহাসিক সনদ স্বাক্ষরের ফলে রাষ্ট্র সংস্কারের এক অভূতপূর্ব পরিবর্তনের অব্যাহত ধারার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট অঙ্গীকারে পৌঁছাবে। ওয়াকিবহাল মনে করছে জুলাই  সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ (July Charter)।

Related Articles