আন্তর্জাতিক

অবশেষে চার পণবন্দীকে উদ্ধার করতে সক্ষম ইজরায়েল!

Israel rescues 4 hostages who kidnapped by Hamas in october 7

The Truth Of Bengal: ৭ই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় চারজন পণবন্দীকে অপহরণ করা হয়েছিল, এবার শনিবার সেইসব পণবন্দীদের সুরক্ষিত ভাবে উদ্ধার করল ইজরায়েল। যুদ্ধের পর থেকে হামাস জঙ্গি গোষ্ঠী এরকম বহু পণবন্দীদের আটক করেছিল এবং সূত্রের খবর এটাই গাজায় হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় উদ্ধার অভিযান ছিল। এবং অভিযান চালিয়ে যে চার জনকে উদ্ধার করা হয়েছিল তাঁরা হলেন, নোয়া আরগামানি (২৫), আলমোগ মীর জান (২১), আন্দ্রে কোজলভ (২৭), শ্লোমি জিভ (৪০)।

এদিন নুসিরাতের কেন্দ্রস্থলে দুটি পৃথক স্থানে এই পণবন্দীদের উদ্ধার করা হয়েছে। গতবছর অক্টোবর মাসে দক্ষিণ ইসরায়েলে হামলার সময় হামাস প্রায় ২৫০ জন হোস্টেজকে অপহরণ করেছিল, যে ঘটনাটি ইসরাইল-হামাস যুদ্ধের সূত্রপাত বলে মনে করা হয়। নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে প্রায় অর্ধেক পণবন্দী মুক্তি পান। তবে ইসরায়েল জানিয়েছে এখনও প্রায় ১৩০ জনেরও বেশি জিম্মি রয়ে গেছেন, এবং যাদের প্রায় এক-চতুর্থাংশ মৃত বলে বিশ্বাস করা হয়। সেখান থেকেই ইজরায়েল এই ৪ জন’কে ফিরিয়ে আনতে পেরেছেন।

ফেব্রুয়ারী মাসে দুই জন পুরুষকে উদ্ধার করা হয় যখন সৈন্যরা একটি ঘনবসতিপূর্ণ শহরে একটি কড়া সুরক্ষিত  অ্যাপার্টমেন্টে হামলা চালায় এবং অক্টোবরের হামলার পর আরেকজন পণবন্দী মহিলাকে উদ্ধার করা হয়। ইসরায়েলি সৈন্যরা এ পর্যন্ত গাজা থেকে অন্তত ১৬ জন মৃত হোস্টেজের দেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে সরকার। শনিবার উদ্ধারকৃতদের মধ্যে একজন, আরগামানি’কে ৭ই অক্টোবার একটি সঙ্গীত উৎসব থেকে অপহরণ করা হয়েছিল। আরগামানি একজন বহু পরিচিত সঙ্গীত শিল্পী সেখানকার। আপাতত অনেকেই মনে করছেন হয়তো জো বাইডেন’র ডাকে সারা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন গাজায় যুদ্ধ শেষ হতে পারে। তবে অনেকেই তাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেতে না করছেন। এবং ডানপন্থী মিত্ররা তার সরকারকে পতনের হুমকি দিয়েছিলেন যদি তিনি তা করেন।

Related Articles