Gaza Conflict: “মনে হয় মরতে চাইছে হামাস” বিস্ফোরক ট্রাম্প, গাজা ধ্বংসের বার্তা?
Donald Trump sparks controversy by claiming Hamas "wants to die" and urges Israel to end the war decisively. The former U.S. President's remarks raise tensions over the ongoing Gaza conflict.
Truth Of Bengal: “হামাস মনে হয় মরতেই চাইছে” ৬ মাস ধরে চেষ্টা চালিয়ে যুদ্ধবিরতি না করাতে পেরে এমন বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, কোন চুক্তিতে আসতে চায় না ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী(Gaza Conflict)। তিনি বলেন, “আসল ব্যাপারটা হচ্ছে কোন চুক্তিতে আসতে ইচ্ছুক নয় হামাস। ওরা মরতেই চায় বলে আমার মনে হয়। এবার ইজরায়েলকে বলবো কাজটা শেষ করে ফেলতে।”
[আরও পড়ুন: James Augustus Hicky: কোনও বাঙালি নয়, কোনও ভারতীয় নয়, বঙ্গে প্রথম খবরের কাগজ চালু করেন এক বিদেশি]
প্রসঙ্গত, ইজরায়েল ও হামাসের যুদ্ধের সূত্রপাত ২০২৩ সাল থেকে। অক্টোবর মাসে হামাসের তরফ থেকে পশ্চিম ইজরায়েলে হামলা চালানো হয় এবং এর জেরে মৃত্যু হয় ১০০০ জনেরও বেশি। পাশাপাশি, ২৫০ জনকে বন্দি করা হয়েছিল। এরপরই পাল্টা দিতে শুরু করে ইজরায়েল(Gaza Conflict)। গাজাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। জানুয়ারিতে বিরতি রাজি হয় দুজন। কিন্তু মার্চে তা লংঘন করে আক্রমণ শুরু হয় নেতানিয়াহুদের।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
দুই সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল। পাশাপাশি, তিনি এটাও জানিয়েছিলেন যে হামাসকে সেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা যদি তারা না মানে, তাহলে ফল ভয়ংকর হবে(Gaza Conflict)। কিন্তু একতরফাভাবে পণবন্দিদের ছেড়ে দিতে রাজি হয়নি তারা। এরপরই পশ্চিম এশিয়ায় রিপাবলিকান নেতার দূত স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা থেকে আমেরিকার সরে আসার কথা জানান। তিনি এটাও জানান যে পণবন্দিদের ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা এবং গাজাবাসীর জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করার কথা ভাবা হচ্ছে। এবার এই মন্তব্য আসে ট্রাম্পের তরফ থেকে।
যদিও হামাসের বক্তব্য, ইজরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে সবরকম সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, তাদের আরো অভিযোগ, “আগে ট্রাম্পের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল গাজা দখলের এবং সেখানে বাস করা প্যালেস্টাইনিদের গাজা ছাড়ার পরামর্শও তিনি দিয়েছিলেন। এবার তিনি সরাসরি বার্তা দিচ্ছেন গাজাকে ধ্বংস করার।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই অধ্যায় কোনদিকে এগোয়ে। কি হয় পরিণতি? সেটাই এখন বড় প্রশ্ন।






