আন্তর্জাতিক

ইজরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা! ২২ শিশু-সহ নিহত ৭০

Gaza devastated by Israeli attacks! 70 killed, including 22 children

Truth Of Bengal: গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। হামাসের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে তারা তা দিনদিন বেড়েই চলছে। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে গাজার ভূখণ্ডে।  যুদ্ধবিরতির মাঝে গাজার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ফের ভয়াবহ চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। আর তাতেই মৃত্যু হল ৭০ জনের। নিহতদের মধ্যে রয়েছে উত্তর গাজার ২২টি শিশু সহ অন্তত ৫০ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবিরে রাতভর বোমাবর্ষণ করেছে ইজরায়েল। হাসপাতালের উঠোন এবং আশপাশে অন্তত ৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। তাতে কমপক্ষে ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, এখনেও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। তাই প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে গাজার স্বাস্থ্য দফতরের তরফে জানান হয়েছে, ইজরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এই ইউরোপীয় হাসপাতাল গাজার বড় হাসপাতালগুলির মধ্যে একটি।

এই হামলার ঘটনার পর ইউরোপিয়ান হাসপাতালের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন হামাসের প্রতিরক্ষা সংস্থার দুই কর্মকর্তা। ইজরায়েলের ড্রোন হামলায় তাঁরা দু’জনই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে আচমকাই ইজরায়েলে ঢুকে পড়ে হামলা চালিয়েছিল হামাস জঙ্গি গোষ্ঠী। নির্বিচারে খুন করা হয়েছিল ইজরায়েলের সাধারণ মানুষজনকে। অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল বহু ইজরায়েলিকে। বলা বাহুল্য, ইজরায়েলি হামলায় প্রায় ৪৬ হাজার প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে গত ১৬ মাসে। অন্য দিকে, হামাসের আক্রমণে নিহত প্রায় দু’হাজার ইজরায়েলি।

Related Articles