খেলা

জয়ের সরণিতে ফিরলেও, শিল্ড হাতছাড়া হল মেসিদের দলের

মিয়ামির হয়ে জোড়া গোল করেন আয়েন্দে এবং জর্দি আলবা।

Truth Of Bengal: মেজর লিগ সকারে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাতে হয়েছিল ইন্টার মিয়ামিকে। কিন্তু শনিবার আবার জয়ের সরণিতে ফিরল মেসিদের দল। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামি জয় পেল ৪-১ গোলের ব্যবধানে। মিয়ামির হয়ে জোড়া গোল করেন আয়েন্দে এবং জর্দি আলবা। তবে মিয়ামি জয় পেলেও মেসিদের হাতাছাড়া হল সাপোটার্স শিল্ড ট্রফি। কেননা একই দিনে নিউ ইয়র্ক সিটিকে ১-০ গোলে পরাজিত করে সেই ট্রফি জয় করে নিয়েছে ফিলাডেলফিয়া। তাই গত বছর এই ট্রফি জয় করলেও চলতি বছর এই ট্রফি হাতছাড়া হল সুয়ারেজদের দলের।(Miami Victory)

শনিবার ম্যাচে নিজেদের ঘরের মাঠে মিয়ামি শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকে প্রতিপক্ষ দলের ওপর। সবকিছু করলেও আসল কাজটাই সুয়ারেজরা করতে পারছিলেন না। সেই কারণে প্রথম গোলের দেখা পেতে তাঁদের অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। মিয়ামির হয়ে প্রথম স্কোরশিটে নাম তোলেন আলেন্দে। মেসির বাড়ানো থ্রু থেকেই গোল করেন তিনি। এরপর বিরতির ঠিক আগেই দেখা মেসি-জর্দি আলবা ঝলক। দুরন্ত কম্বিনেশনে আলবার গোল।(Miami Victory)

বিরতি থেকে ফিরে এসে একটি গোল শোধ করে নিউ ইংল্যান্ড। এই গোলের এক মিনিটের মধ্যেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় মিয়ামি। এবারও মেসির পাস থেকে ব্যবধান বাড়ান নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের ব্যবধানও বাড়িয়ে নেন আলেন্দে। এরপর ৬৩ মিনিটে নিউ ইংল্যান্ডের জালে শেষ পেঁরেকটি পুঁতে দেন সেই আলবা।(Miami Victory)

মিয়ামি ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে তারা থাকল ৩ নম্বর স্থানে। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। এখনও তাদের বাকি রয়েছে দুটি ম্যাচ। ফলে সেই দুটি ম্যাচ জিতলেও মিয়ামির পক্ষে সম্ভব হবে না ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফিলাডেলফিয়াকে পিছনে ফেলার। এমনকি দ্বিতীয় স্থানে থাকা সিনসিটির পক্ষেও সম্ভব হবে না ফিলাডেলফিয়াকে স্পর্শ করার।(Miami Victory)