Fishermen Detained: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিপদ! বাংলাদেশে আটক ৩৪ ভারতীয় মৎস্যজীবী
মৎস্যজীবীরা গভীর রাতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমায় ঢুকে মাছ ধরছিলেন
Truth of Bengal: সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক হলেন ৩৪ জন ভারতীয় মৎসজীবী। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ট্রলার। ট্রলার দুটি হল ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’। জানা যাচ্ছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার মৎসজীবীরা। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের মোংলা বন্দরের কাছে। বাংলাদেশের নৌবাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে, মৎস্যজীবীরা গভীর রাতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমায় ঢুকে মাছ ধরছিলেন (Fishermen Detained)।
আরও পড়ুন: Odisha Bandh: যৌন হেনস্থাকাণ্ডে ছাত্রী মৃত্যুতে ওড়িশায় বনধের ডাক বিরোধীদের
বাংলাদেশে টহলদারির দায়িত্বে থাকা তাদের নজর পড়তেই মৎসজীবীদের আটক করা হয়। বাংলাদেশের মৎস ও নৌপরিবহণ বিভাগ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাঁদের বাড়ি ফেরানোর চেষ্টা চলছে। ৩৪ জন ভারতীয় মৎসজীবী আটক হবার পর এই খবর তাঁদের বাড়িতে পৌছে যায়। চিন্তিত মৎসজীবীদের পরিবারের লোকেরাও। পরিবারের পাশাপাশি, আতঙ্কিত কাকদ্বীপ ও নামখানার উপকূলবর্তী গ্রামের লোকেরাও (Fishermen Detained)।
বাংলাদেশে আটক ৩৪ জন ভারতীয় মৎসজীবী pic.twitter.com/Fy7qGzjA9l
— TOB DIGITAL (@DigitalTob) July 15, 2025
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
মৎসজীবীদের তরফ থেকে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তারা যাতে দ্রুত ফিরে আসে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সুন্দরবনের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের নেতা সতীনাথ পাত্র জানান, “আগেও এমন ঘটনা ঘটেছে। ভারতের ট্রলার যেমন বাংলাদেশের জলে ঢুকেছে, তেমন ওদের ট্রলারও আমাদের জলে এসেছে। আগে বিষয়টিকে বাংলাদেশ এত গুরুত্ব দিত না। এখন তারা গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।” প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। সুন্দরবনের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের তরফ থেকে মৎস্যজীবীদের আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে (Fishermen Detained)।






