Police Trust: এখনই সিবিআই তদন্ত নয়, রাজ্য পুলিশের উপর আস্থা রয়েছে তামান্নার মায়ের
Police Trust focuses on Tamanna’s mother’s confidence in Nadiya police to arrest Kaliganj bombing suspects; CBI probe on hold.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: রাজ্য পুলিশের উপর আস্থা রয়েছে তামান্নার মায়ের। তাই এখনই সিবিআই তদন্ত নয়! পুলিশের উপরে আস্থা রাখছেন তামান্নার মা। নদীয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি ও মোলান্দি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন তামান্নার মা(Police Trust)। সিপিএমের জেলা নেতৃত্ব সঙ্গে তিনি আজ পুলিশ সুপারের সাথে দেখা করেন।
[আরও পড়ুনঃ Odisha Bandh: যৌন হেনস্থাকাণ্ডে ছাত্রী মৃত্যুতে ওড়িশায় বনধের ডাক বিরোধীদের]
পুলিশ সুপারের সাথে দেখা করার পর তিনি জানান, পুলিশ সুপার তাকে আশ্বস্ত করেছেন অভিযুক্তদের গ্রেফতার করা হবে ও এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করা বিশেষ নজর দিতে হবে(Police Trust)। নদীয়ার কালিগঞ্জের মৃত শিশু তামান্নার পরিবার দেখা করতে এলো নদীয়া কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের সঙ্গে। কালিগঞ্জ উপনির্বাচনে নির্বাচনের ফলাফলের দিন বোমা বিস্ফোরনে মৃত্যু হয় তমান্নার। সেই ঘটনায় মৃত্যুর পর কেটে যায় বেশ কিছুদিন। ২৪ জনের নামে অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত অধরা ১৫ জন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অভিযুক্তদের কাছ থেকে লাগাতারা আসছে হুমকি। সমস্ত বিষয় নিয়ে তামান্নার মায়ের কথা বললেন পুলিশ সুপার অমরনাথ কে(Police Trust)। পুলিশ সুপারের আশ্বাসে তামান্নার খুনের সঠিক বিচার হবে, বিচার পাবে পরিবার,আর সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। এই ভরসা নিয়েই তিনি বাড়ি ফিরলেন পুলিশ সুপারের দপ্তর থেকে।


