আন্তর্জাতিক

সিটি করপোরেশনভুক্ত এলাকায় বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষণা সরকারের

Closed Government Primary School in City Corporation area

The Truth of Bengal: কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন অব্যাহত। আর চলমান সেই আন্দোলনের জেরে শুরু হয় সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা করেছে সরকার। আজ বুধবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগেও সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল, টেক্সটাইল সহ সব কলেজ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ,কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচণায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিশু কল্যাণ ট্রাষ্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় পরিচালিত লার্নিং সেন্টার সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ দেওয়া অবধি বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড ঃ ফেরদোস জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী দের নিরাপত্তা স্বার্থে  আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।