আন্তর্জাতিক

Bilateral Ties: সব টানাপোড়েন অতীত! খুব শীঘ্রই মুখোমুখি বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প

মোদি  এবং ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ভালো জানিয়ে ওই কর্তা বলেন, ‘খুব শীঘ্রই ভারত-আমেরিকার সম্পর্কে বড় অগ্রগতি দেখতে পাবেন।

Truth of Bengal: সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও ভারত ও আমেরিকার সম্পর্কের বদল হয়নি। মার্কিন পররাষ্ট্র দফতর সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হতে চলেছে। একই সঙ্গে, চার দেশের জোট অর্থাৎ কোয়াড-এর শীর্ষ বৈঠকের দিনক্ষণ নিয়েও আলোচনা চলছে। এই বছর সম্ভব না হলে আগামী বছরের শুরুতেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মার্কিন কর্মকর্তার মতে, প্রধানমন্ত্রী মোদি  এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খুবই ইতিবাচক, যার প্রতিফলন দেখা যাবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও। খুব শিগগিরই এই সম্পর্কের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন (Bilateral Ties)।

আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করল হাই কোর্ট

মোদি  এবং ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ভালো জানিয়ে ওই কর্তা বলেন, ‘খুব শীঘ্রই ভারত-আমেরিকার সম্পর্কে বড় অগ্রগতি দেখতে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি মনে করি, গোটা বিশ্বই ধারাবাহিক ইতিবাচক অগ্রগতির সাক্ষী থাকবে।’ সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, দ্বিপাক্ষিক টানাপোড়েনের কারণে ট্রাম্প হয়তো কোয়াড শীর্ষ বৈঠকের জন্য ভারতে আসবেন না। তবে ওয়াশিংটনের এই বার্তা থেকে মনে হচ্ছে, দুই দেশের মধ্যে যে সামান্য অস্বস্তি ছিল, তা কেটে যাচ্ছে এবং সম্পর্ক আবারও স্বাভাবিক পথে ফিরছে (Bilateral Ties)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও-র সঙ্গে বৈঠকও করেছেন তিনি। মোদী-ট্রাম্প বৈঠক নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলেও অনুমান করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত একমত হতে পারেনি কেউই। ট্রাম্পের সঙ্গে হালে টেলিফোনে কথা বলেছেন মোদি। এই আবহে সামনে আসছে দ্রুত দুই দেশের রাষ্ট্রপ্রধান বসতে চলেছেন মুখোমুখি বৈঠকে (Bilateral Ties)।

Related Articles