আমেরিকায় সরকারি সাহায্যের তালিকায় রয়েছে বাংলাদেশ-পাকিস্তান, ব্রাত্য ভারত!
তালিকায় ভারতের অভিবাসী পরিবার না থাকার পেছনে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও সরকারি ব্যয় কমানোর সিদ্ধান্তের প্রভাব রয়েছে।
Truth Of Bengal: আমেরিকায় সরকারি সাহায্য পাচ্ছেন পাকিস্তানি ও বাংলাদেশি অভিবাসীরা, কিন্তু ভারতীয় অভিবাসীদের নাম নেই তালিকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১২০টি দেশের অভিবাসীদের সরকারি সাহায্য সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, নেপালের অভিবাসীদের ৮১.৪ শতাংশ পরিবার সরকারি সাহায্য পায়। ইয়েমেন ও সোমালিয়ার পরেই অবস্থান করছে আফগানিস্তান, যার ৬৮.১ শতাংশ পরিবার সরকারি সহায়তা পান। বাংলাদেশের ৫৪.৮ শতাংশ এবং পাকিস্তানের ৪০.২ শতাংশ পরিবার সাহায্য পাচ্ছে। কিন্তু ভারতের নাম সেখানে নেই।
তালিকায় ভারতের অভিবাসী পরিবার না থাকার পেছনে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও সরকারি ব্যয় কমানোর সিদ্ধান্তের প্রভাব রয়েছে। আমেরিকায় থাকা অভিবাসীদের মধ্যে অনেকেই রোজগার করে নাগরিকত্ব পেয়েছেন, আবার অনেকেই স্থায়ীভাবে বসবাস করছেন। সরকারি সাহায্য মূলত কম আয়ের পরিবারকে দেওয়া হয়, আর রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় ভারতীয় অভিবাসীরাই সবচেয়ে বেশি আয় করেন। তাই তাদের সরকারি সাহায্য না পাওয়াকে নতুন কিছু বলা যায় না।
এই তালিকা প্রকাশের পর বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে আয় ও দেশের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পাকিস্তানি ও বাংলাদেশি পরিবারগুলো সাহায্য পাচ্ছে, আর ভারতীয়রা স্বনির্ভর হওয়ায় তালিকায় নেই।






