আন্তর্জাতিক

Balochistan Attack: ফের রক্তাক্ত বালোচিস্তান, জোড়া জঙ্গি হামলায় মৃত ২৬

মঙ্গলবার সকালে প্রথম হামলাটি হয় উত্তর-পশ্চিম কাশ্মীরের বান্নু অঞ্চলে আধাসেনার ঘাঁটিতে। বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে সেনা শিবিরের দেওয়ালে, মুহূর্তে ধসে পড়ে ব্যারিকেড।

Truth of Bengal: ফের রক্তাক্ত হল পাকিস্তানের বালোচিস্তান। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জোড়া জঙ্গি হামলায় কেঁপে উঠল দেশ। সেনা শিবিরে বিস্ফোরণ ও গুলির লড়াইয়ের পর রাতে কোয়েটায় রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে মিলেছে মৃত্যু। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ২৬, আহত ৩০-এরও বেশি। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার সকালে প্রথম হামলাটি হয় উত্তর-পশ্চিম কাশ্মীরের বান্নু অঞ্চলে আধাসেনার ঘাঁটিতে। বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে সেনা শিবিরের দেওয়ালে, মুহূর্তে ধসে পড়ে ব্যারিকেড। এরপর ভেতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ যায় ১২ জন সেনার। পালটা টানা ১২ ঘণ্টার গুলির লড়াইয়ে ৬ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সেনা (Balochistan Attack)।

আরও পড়ুনঃ Temple Collapse: ভেঙে পড়ল ঐতিহাসিক লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির

এর কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণে কেঁপে ওঠে কোয়েটা। বালোচিস্তান ন্যাশনাল পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের এক স্টেডিয়ামে রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল।সেখানে উপস্থিত ছিলেন বিএনপি-র অনেক সদস্য। সমাবেশের শেষে অনেকেই বেরিয়ে আসেন। সে সময়ে কাছের পার্কিং লটে আচমকা বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১৪ জনের, আহত আরও ৩০ জন। যদিও পুলিশ জানিয়েছে, এই হামলাটিও আত্মঘাতী বিস্ফোরণ, তবে এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন দায় স্বীকার করেনি।  এই নিয়ে  পুলিশের এক আধিকারিক আতহার রশিদ বলেন, ‘বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলা বলেই মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে (Balochistan Attack)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচিস্তানের বিদ্রোহীরা। গত এক বছরে সেই আন্দোলন আরও সশস্ত্র ও হিংসাত্মক হয়ে উঠেছে। এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫০ জন প্রাণ হারিয়েছেন বালোচিস্তানে, যাঁদের অধিকাংশই নিরাপত্তাকর্মী। একইসঙ্গে ট্রেন হাইজ্যাক, লাগাতার আত্মঘাতী হামলার পাশাপাশি পাক সেনার বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অপহরণের অভিযোগও ক্রমশ বাড়ছে (Balochistan Attack)।

Related Articles