তুষার ঝড়ে বিপর্যস্ত মার্কিন মুলুক, বাতিল ১৫০০ টি বিমান
American country affected by snow storm, canceled 1500 flights
Truth Of Bengal :ভয়াবহ তুষারঝড় আমেরিকায়। তুষার ঝড়ের জেরে বিপর্যস্ত আমেরিকার সাধারণ জনজীবন। এই ভয়াবহ তুষারঝড় প্রবাহিত হয় ওহাই ও উপত্যকা থেকে মধ্য আটলান্টিকের দিকে। যে কারণে সোমবার ওয়াশিংটনে হতে পারে ভারী তুষারপাত। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাত রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
প্রশাসনের তরফে সর্বত্র জারি করা হয়েছে সতর্কতা। তুষার ঝড়ের কারণে আমেরিকার পূর্বাঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে বাসিন্দাদের। যে সমস্ত রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হল কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাসে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই তুষারঝড় এবং তুষারপাতের জেরে আমেরিকায় বাতিল করা হয়েছে ১৫০০ বিমান। আমেরিকার অধিকাংশ রাস্তা ঘাট ভরে গিয়েছে শ্বেতশুভ্র তুষারে। দূর দূরান্ত পর্যন্ত দৃশ্যমানতার ব্যঘাত ঘটেছে আমেরিকায়। বিমানের পাশাপাশি তুষার ঝড়ের জেরে বন্ধ রয়েছে আমেরিকার অধিকাংশ স্কুল কলেজ। এর মধ্যে অধিকাংশ স্কুল রয়েছে সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায়।
এমনকি ভয়ঙ্কর এই তুষার ঝড়ের জেরে আমেরিকার একাধিক অংশ হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি। এই পরিস্থিতিতে কেন্টাকি গভর্নর জানিয়েছেন তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা। বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। যার জেরে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। একাধিক জায়গা বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতি স্বাভাবিকে আনার দ্রুত চেষ্টা চালাচ্ছে দেশটির প্রশাসন।






