গাজায় পোলিয়ো সংক্রমণ, যুদ্ধ থামিয়ে পোলিও টিকাকরন কর্মসূচি
Polio transmission in Gaza, stopping the war and the polio vaccination program

Truth Of Bengal: গাজায় হামাস ও ইজরায়েলের যুদ্ধে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। দিন যত এগোচ্ছে তত শক্তি বাড়াচ্ছে দুই পক্ষই। এমতাবস্থায় যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে নতুন করে পোলিয়ো ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় ২৫ বছর পর এই প্রথম পোলিয়ো সংক্রমণ দেখা দিয়েছে।
যুদ্ধ পরিস্থিতির মাঝে এখন পোলিয়ো সংক্রমণ রোধ করতে টিকাকরন কর্মসূচীকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাই এই সংকট পরিস্থিতিতে হামাস ও ইজ়রায়েল যুদ্ধ তিন দিনের জন্য স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। সেই দাবি মেনে নিয়ে যুদ্ধ থামাতে রাজীও হয়েছে হামাস ও ইজ়রায়েল দুই পক্ষই। জানা যাচ্ছে, এক শিশুর মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষন প্রকাশ পায়। সম্প্রতি মধ্য গাজ়ার ১০ মাসের একটি শিশুর দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা জর্ডনে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। আর তারপরেই পোলিয়ো সংক্রমণ ধরা পড়ে।
পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায় তাই গোড়াতেই এই সংক্রমণ প্রশমিত করার উদ্যোগ নেওয়া হল। সময় থাকতেই রবিবার থেকে শুরু হয়ে গেলো পোলিয়োর টিকাকরণ কর্মসূচি। এদিকে ১০ বছর বয়সের নীচে যেসব শিশুরা রয়েছে, তাদের জন্য ইতিমধ্যেই পোলিয়োর টিকা প্রদানের প্রচার শুরু করেছে স্থানীয় প্রশাসন। শুরু হয়েছে মাইকিং। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি জানাচ্ছে, সোমবার থেকেই টিকা দেওয়া শুরু হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে শিশুটির পোলিয়ো টিকা নেওয়া ছিল না। বিশেষজ্ঞেরা বলছেন, ভাইরাসটি অত্যন্ত সংক্রামক। দূষিত জল, নিকাশিনালা থেকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখেই রবিবার গাজ়ার হামাস-পরিচালিত সরকার যুদ্ধবিরতির ডাক দেয়। ইতিমধ্যেই সংক্রমণ দূর করতে ১০ বছর বয়সের নীচে ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে পোলিয়োর টিকা দেওয়ার জন্য ১২ লক্ষ ৬০ হাজার ডোজ় পৌঁছে গিয়েছে গাজায়।






