নিলামে প্রধানমন্ত্রীর সমস্ত স্মারক-উপহার সামগ্রী, কিনতে পারবেন আপনিও
You can also buy all the souvenirs of the Prime Minister at the auction

Trurh Of Bengal: প্রতি বছরের ন্যায় এ বছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছরে পাওয়া সমস্ত স্মারক’ এবং উপহার নিলামে তুলবেন। এ বছর সেই প্রক্রিয়া শুরু হতে চলে বৃহস্পতিবার থেকে। জানা গিয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে এই নিলাম প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গান্ধী জয়ন্তী অর্থাৎ ২ অক্টোবর পর্যন্ত চলবে এই নিলাম।
অনলাইনে ওয়েবসাইটে নাম লিখিয়ে যে কেউ এই নিলাম থেকে সামগ্রী কিনতে পারবে। জানা গিয়েছে নিলামের পুরো টাকাটাই যাবে নমামি গঙ্গে প্রকল্পে। ২০০৯ সালে ইউপি সরকার যে গঙ্গা দূষণ নামে প্রকল্প চালু করে । সেটিকে পরবর্তীকালে মোদী সরকার নমামি গঙ্গে নাম দেয়। গঙ্গা দূষণ রোধে এই প্রকল্পটি চালু হয়। ইতিমধ্যেই কেন্দ্র উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে এই প্রকল্পের জন্য ২০ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে। প্রধানমন্ত্রীর নিলামের সবটাই যাবে নমামি গঙ্গে প্রকল্পে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার এক্স সেন্ডেলে জানান, “প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান ও সভায় পাওয়া স্মারকগুলি নিলামে তুলি। সেই অর্থ নমামি গঙ্গে প্রকল্পে দান করা হয়। এ বছরও সেই নিলাম শুরু হয়েছে। আপনাদের যেটা ইচ্ছা বেছে নিন।” প্রধানমন্ত্রী তার জমানো অর্থ এবং ব্যক্তিগত সামগ্রীর নিলামের মাধ্যমে প্রতি বছর জনকল্যাণমূলক কাজে অনুদান করেন। এ বছর প্রধানমন্ত্রী তার ৬০০ রও বেশি স্মারক নিলামে তুলছেন। যে গুলো বিভিন্ন সভা ও সমাবেশে উপহারস্বরূপ পেয়েছেন। এর মধ্যে রয়েছে নানা ভাস্কর্য, চিত্র, দেশীয় শিল্পনিদর্শন। পাশাপাশি ২০২৪ এর অলিম্পিক অংশ নেওয়া অ্যাথলিটদের নানা স্মারকও।






