দেশ

Uttarkashi Flood: উত্তরাখণ্ডে ভয়াবহ হড়পা বান, এখনও পর্যন্ত ৪০৯ জনকে উদ্ধার

বৃহস্পতিবার ২৭৪ জন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে হরসিলে নিয়ে আসা হয়েছে।

Truth of Bengal: উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ভয়াবহ হড়পা বান। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ২৭৪ জন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে হরসিলে নিয়ে আসা হয়েছে। তার আগে ১৩৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪০৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (Uttarkashi Flood)।

আরও পড়ুন: ChatGPT Teens Crisis: চ্যাটজিপিটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কিশোর-কিশোরীদের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ

উদ্ধার হওয়া এই ২৭৪ জনের মধ্যে অধিকাংশই গঙ্গোত্রী ও সংলগ্ন এলাকা থেকে আসা তীর্থযাত্রী। এদের মধ্যে রয়েছেন গুজরাটের ১৩১ জন, মহারাষ্ট্রের ১২৩ জন, মধ্যপ্রদেশের ২১ জন, উত্তরপ্রদেশের ১২ জন, রাজস্থানের ৬ জন, দিল্লির ৭ জন, অসম ও কর্নাটকের ৫ জন, তেলেঙ্গানার ৩ জন এবং পঞ্জাবের ১ জন। উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্তমানে হরসিলে নিরাপদে রয়েছেন এবং তাঁদের পরবর্তী গন্তব্যে পাঠানোর প্রস্তুতি চলছে। উন্নত যন্ত্রপাতি ব্যবহারে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালানো সহজ হবে। হরসিল সেনা শিবির থেকে ১১ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন বলেও জানা গিয়েছে (Uttarkashi Flood)।

প্রসঙ্গত বিভিন্ন স্থানে আটকে থাকা তীর্থযাত্রীদের উদ্ধার করার কাজ জারি রয়েছে। জানা গিয়েছে তীর্থযাত্রীদের সংখ্যা প্রায় ৩০০ থেকে ৪০০ হতে পারে বলে আশঙ্কা। বর্তমানে উদ্ধারকাজে মোতায়েন রয়েছেন মোট ৪৭৯ জন কর্মী। এর মধ্যে রয়েছেন রাজপুতানা রাইফেলসের ১৫০ জন সেনা, যাঁদের মধ্যে রয়েছে একটি বিশেষ গহাতক টিম, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২ জন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৯ জন, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের ১৩০ জন,  দমকল দফতরের ৯ জন, পুলিশ ও প্রশাসনের ২৫ জন কর্মকর্তা, সীমান্ত সড়ক সংগঠনের ১৫ জন এবং পুলিশ ওয়্যারলেস ইউনিটের ১৫ জন।  পাশাপাশি, জরুরি স্বাস্থ্যসেবার জন্য ৫০ জনের একটি মেডিক্যাল টিম, যার মধ্যে রয়েছেন একাধিক চিকিৎসক, ঘটনাস্থলে কাজ করছেন।খারাপ আবহাওয়ার মধ্যেও আরও তৎপরতা বাড়ানো হচ্ছে। প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত ৮১৯ জন উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন (Uttarkashi Flood)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হরসিল থেকে ১৩৫ জনকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ১০০ জনকে উত্তরকাশিতে ও ৩৫ জনকে দেরাদুনে পাঠানো হয়েছে।বিপর্যয় পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার, জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর, সেনা ও আধা-সামরিক বাহিনীগুলি একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে, ও বাকি আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা জোরকদমে চলছে। খারাপ আবহাওয়া ও দুর্গম পথের কারণে উদ্ধার কাজ চলাকালীন আরও চ্যালেঞ্জ আসতে পারে বলে জানিয়েছে প্রশাসন (Uttarkashi Flood)।

Related Articles