দেশ
আধার সংক্রান্ত জালিয়াতি রুখতে বিশেষ উদ্যোগ! কী পদক্ষেপ নিল UIDAI
ডিপফেকের মাধ্যমে আধার সংক্রান্ত যে কোনওরকম জালিয়াতি রুখতে বিশেষ উদ্যোগ নিল UIDAI।
Truth Of Bengal: ডিপফেকের মাধ্যমে আধার সংক্রান্ত যে কোনওরকম জালিয়াতি রুখতে বিশেষ উদ্যোগ নিল UIDAI। ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং স্বনির্ভর করার লক্ষ্যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া “স্কিম ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি অ্যাসোসিয়েশন উইথ আধার” বা SITAA চালু করেছে।
SITAA স্কিমের মূল লক্ষ্য হল আধার-সক্ষম প্রযুক্তিতে উদ্ভাবনকে উৎসাহিত করা, দেশীয় প্রযুক্তির প্রচার করা এবং ভবিষ্যতে শনাক্তকরণ ব্যবস্থার উন্নতি ঘটানো। স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পগুলি সরাসরি UIDAI-এর সাহায্য পাবে। MeitY স্টার্টআপ হাব (MSH) এবং NASSCOM UIDAI-এর যৌথ ভাবে এই সিস্টেম তৈরি করছে।






