দেশ

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন প্রতিবেশী ৭ দেশের রাষ্ট্রপ্রধান

The heads of state of 7 neighboring countries are present at the swearing-in ceremony of the Prime Minister

The Truth of Bengal: টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রনেতা। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়াও সিসিলিসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফও শনিবার দিল্লি পৌঁছন। এছাড়া প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রত জানানো হয়েছে।

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজের আসরে যোগ দেবেন। শুধু বিদেশি রাষ্ট্রপ্রধানরা নন, মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের প্রায় ৮ হাজার বিশিষ্টজনকে।

দেশের বিভিন্ন জগতের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। ধর্মীয় নেতা, চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে। মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন না রাহুল গান্ধি। তবে অনুষ্ঠানে যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাড়গে।

Related Articles