দেশ
Trending

আমেদাবাদের রাস্তায় দৈত্যাকার গর্ত গিলে খেল গাড়ি!

The giant hole in the road of Ahmedabad swallowed the car!

The Truth Of Bengal: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের রাজধানী। জলের নিচে একাধিক এলাকা। রাস্তায় তৈরি হয়েছে বিশাল আকারের গর্ত। দিল্লির পর আমেদাবাদের দুর্ভোগের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে রাস্তার গর্ত গিলে ফেলেছে আস্ত একটি গাড়িকে।

স্মার্ট সিটি আমেদাবাদের এই বেহাল দশা নিয়ে কটাক্ষ বিরোধীদের। দমকলের মাধ্যমে আন্ডার পাস থেকে জল বার করার কাজ করছে কর্মীরা।

ভারী বৃষ্টির জেরে কোথাও কোমর কিংবা হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে। সুরাটের পানসনা টাকুলা জেলাতে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের মধ্যে যা সর্বাধিক। ব্যাপক বৃষ্টির জেরে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল। বহু মানুষের বাড়িতে জল ঢুকেছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর এই পরিস্থিতি চলবে আগামী চার দিন। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুরাট, ভুজ, ভাপি, ভারুচের অধিকাংশ এলাকা জলমগ্ন। আরব সাগরে ঘূর্ণাবর্ত পরিস্থিতির জন্য গুজরাটে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে।


আরব সাগরে ঘূর্ণাবর্তের পরিস্থিতির জন্য গুজরাটে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত। আগামী ৪ থেকে ৫ দিন জারি কমলা সতর্কতা। গত রবিবার আহমেদাবাদে বৃষ্টিপাত হয়েছে ৬২ মিলিমিটার।

Related Articles